বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পৃথক অভিযানে ইয়াবা সিন্ডিকেটের ৩ কারবারি গ্রেফতার

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ইয়াবাবড়ি বাণিজ্য যেন নীরব, কিন্তু সুসংগঠিত এক অপরাধ সাম্রাজ্যে রূপ নিয়েছে। গোপন তথ্য আর দীর্ঘদিনের নজরদারি ও সন্দেহভাজনদের গতিবিধি বিশ্লেষণ করে এই চক্রের বিরুদ্ধে মাঠে নামে কাপাসিয়া থানা পুলিশ। এরই অংশ হিসেবে পৃথক দুটি সুনির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাবড়ি সহ সক্রিয় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাত ১টা ৪০ মিনিটে কাপাসিয়া ইউনিয়নের জামিরারচর এলাকায় অভিযান চালানো হয়।দীর্ঘদিন ধরে ইয়াবা লেনদেনের ‘নীরব ট্রানজিট পয়েন্ট’ হিসেবে মাদক বেচাকেনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতেই কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলমের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এসআই শরীফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এমদাদুল হক এম্বু (৩৭) ও হৃদয় হাসান (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে এম্বুর কাছ থেকে ১৫ পিস এবং হৃদয়ের কাছ থেকে ৫ পিস গোলাপি রঙের ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এই দুজন স্থানীয় পর্যায়ে ইয়াবা সরবরাহ ও খুচরা বিক্রির দায়িত্বে ছিল।

এর আগে, ৫ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকায় আরেকটি অভিযান চালায় এসআই মো. এমদাদুল হকের নেতৃত্বাধীন একটি টিম। ওই অভিযানে হারুন খান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা। যা মাদক ব্যবসার তাৎক্ষণিক লেনদেনের প্রমাণ হিসেবে দেখছে পুলিশ।

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেফতারকৃতরা কেউই বিচ্ছিন্ন কোনো ব্যক্তি নয়। তারা একটি সংঘবদ্ধ ইয়াবা সিন্ডিকেটের মাঠপর্যায়ের সদস্য হিসেবে কাজ করে। এই চক্রের মূল সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের পরিচয় শনাক্তে পুলিশ জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিনির্ভর তদন্ত জোরদার করেছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম বলেন, “গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে এবং এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বুধবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাপাসিয়ার কিছু এলাকায় দীর্ঘদিন ধরেই ইয়াবা বেচাকেনা চললেও এতদিন তা ছিল আড়ালে। পুলিশের এই অভিযানে সেই অন্ধকার জগতের পর্দা খানিকটা হলেও সরে এসেছে। তবে পুরো ইয়াবা চক্র ভেঙে ফেলতে হলে শুধু গ্রেফতার নয়, নেপথ্যের গডফাদারদেরও মুখোশ উন্মোচনের দাবি উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST