বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর এসএসসি ৮৬ ব্যাচ বন্ধু সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠিত

Reporter Name / ৩৬৩ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর এসএসসি ৮৬ ব্যাচ বন্ধু সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও চল্লিশ বছর পূর্তি জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি জেলার কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী রিসোর্টে অনুষ্ঠিত আয়োজনে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।

গাজীপুর ও এর বাইরের বিভিন্ন জেলা থেকে আসা এসএসসির ১৯৮৬ উত্তীর্ণ বন্ধুরা এতে শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
সকালে এই আয়োজনের উদ্বোধন করেন গাজীপুর জেলা এসএসসি ১৯৮৬ ব্যাচ বন্ধু সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠান মালায় ছিলো জম্পেশ আড্ডা ,ফটোসেশন, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন। সকাল, দুপুর, বিকেল সুস্বাদু খাবার পরিবেশন তো ছিলই। শেষে আকর্ষণীয় লটারি পুরস্কার পর্ব সকলেই উদগ্রীব হয়ে উপভোগ করেন।

অনুষ্ঠানমালা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

সংগঠনের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। জেলা সংগঠনের সহ-সভাপতি, কাপাসিয়া বন্ধু -৮৬’র সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে যেন আরো বড় পরিসরে নতুন কোনো ঐতিহাসিক স্থানে আয়োজন করা যায়, সে ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।

গাজীপুর ৮৬ বন্ধুর সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন এতে কোরআন তেলাওয়াত ও অপর বন্ধু বিধান চন্দ্র বর্মন গীতা পাঠ করেন। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে জেলার বাইরে থেকে অংশগ্রহণকারী অতিথি বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের পরিচালক গাজী কামাল, রংপুরের মাহফুজুর রহমান রুবেল, বিউটি প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টাঙ্গাইলের ৮৬ বন্ধু জিএম শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গৌরাঙ্গ রায় প্রমুখ।

বন্ধুর সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বললেন, প্রতিবছরের মত অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। বন্ধুদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST