রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প্রদান

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১:৪০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে মধু চাষ ও
আখের গুড় উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবেনউপজেলা কৃষিপূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম কৃষকদের মাঝে এসব সহায়তা প্রদান করেন।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে মধু ও আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মৌ খামারী এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মৌবাক্স, মৌ মাছি ও অন্যান্য উপকরণ এবং আখের বীজ/চারা ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) মনজুরুল আলম, আয়নাল হক, সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্রের সার্বিক সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব কর্মসূচি বাস্তবায়ন করছেন। অফিস সূত্র জানায়, উপজেলার দুর্গাপুর, চাঁদপুর ও কাপাসিয়া ইউনিয়নের ১০ জন মৌ চাষির প্রতিজনকে ২৫ কেজি ওজনের একটি মৌবাক্স, মৌমাছি ও রাণী, প্রমোটার একটি, কুইনকেস চারটি, হাইভ টুলস্ একটি এবং উপজেলার সিংহশ্রী, রায়েদ, টোক, বারিষাব, চাঁদপুর, দুর্গাপুর, কাপাসিয়া ইউনিয়নে আখের গুড় উৎপাদনে ৪০ জনকে বিঘা প্রতি ৬৩০ কেজি বীজ, ২২ কেজি টিএসপি সার, ১৮ কেজি এমওপি সার ও সেচ সুবিধা পাবেন। প্রণোদনা সুবিধাভোগী কৃষকদের যথাযথভাবে ও গুরুত্ব সহকারে এসব উপকরণ ব্যবহারের পরামর্শ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST