বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অতীত ভুলে নতুন করে সাজাতে হবে বাংলাদেশ – ফরিদুল কবীর তালুকদার শামীম

Reporter Name / ৩২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এ দেশ সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য এক এবং অভিন্ন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই ভাই ভাই। আসুন আমরা অতীত ভুলে নতুন করে দেশটাকে সাজাই। সাম্প্রদায়িকতা ও বিভাজন ভুলে আমাদের অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদুল কবীর তালুকদার শামীম আরও বলেন, “বিগত বছরগুলোতে যদি ৪০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এবার তার চেয়ে একটি বেশি মন্ডপে পূজা হবে। আপনারা আসন্ন শারদীয় দুর্গা উৎসব নিরাপদে ও আনন্দের সাথে উদযাপন করবেন। এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।”

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শ্রী প্রবীর কুমার পাল (তারক) এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা গোলাম রাব্বানী লেকু, জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শ্রী বিকাশ চন্দ্র সাহা লিটন, শ্রী মহাদেব সাহা, শ্রী সনজিত কুমারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST