শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুর পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রামঃ

পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে, বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকালে পৌরসভা প্রাঙ্গণে, আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, পৌর কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ ও পৌর প্রশাসনের কর্মকর্তারা।

বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কর্মসূচির উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সারাদেশে ভিজিএফসহ নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার নির্দেশনায় স্থানীয় প্রশাসন সুষ্ঠুভাবে এই চাল বিতরণ সম্পন্ন করে।
এ বছর উলিপুর পৌরসভায় ৩০৮১টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৩০.৮১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “ড. ইউনুস সরকারের নির্দেশনা অনুযায়ী, আমরা উপকারভোগীদের মাঝে এই সহায়তা নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে পৌঁছে দিয়েছি। ঈদের আগে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
চাল বিতরণ কার্যক্রমে কোনো বিশৃঙ্খলা না ঘটায় উপকারভোগী ও স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ওয়ার্ডে আলাদাভাবে তালিকা যাচাই করে চাল বিতরণ করা হয়েছে, যাতে কেউ বঞ্চিত না হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST