রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এক মাসে বঙ্গবন্ধু টানেলে চার কোটি টাকার টোল আদায়

Reporter Name / ৫২৬ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৭:৪০ পূর্বাহ্ন

 

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে গত ৩০ দিনে ১ লাখ ৭১ হাজার ১৩৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে করে টোল আদায় হয়েছে ৪ কোটি দুই লাখ ৩৮ হাজার ৫০ টাকা। সেতু কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, টানেলে থ্রি হুইলার ও মোটরসাইকেল চলাচল করতে পারবে না। টানেলে ১২ ধরনের যানবাহন চলাচল করতে পারে। টানেলের মধ্য দিয়ে যেতে প্রাইভেটকার, জিপ ও পিকআপকে দিতে হচ্ছে ২০০ টাকা। মাইক্রোবাসের ২৫০ টাকা, ৩১ বা এর চেয়ে কম আসনের বাসের জন্য ৩০০ এবং ৩২ বা তার চেয়ে বেশি আসনের জন্য ৪০০ টাকা, ৫ টনের ট্রাকে ৪০০ টাকা, ৫ থেকে ৮ টনের ট্রাকে ৫০০ টাকা, ৮ থেকে ১১ টনের ট্রাকে ৬০০ টাকা টোল দিতে হচ্ছে।

এছাড়া ট্রেইলরের (চার এক্সেল) টোল দিতে হয় ১০০০ টাকা এবং চার এক্সেলের বেশি হলে প্রতি এক্সেলের জন্য দিতে হয় ২০০ টাকা করে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বলেন, ‘প্রথম ৩০ দিনের হিসেবে টানেল দিয়ে প্রতিদিন গড়ে যানবাহন চলেছে ৫ হাজার ৭০৪টি। দিনে গড়ে টোল আদায় হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ২৬৮ টাকা।’

চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ার লক্ষ্যে কর্ণফুলী নদীর তলদেশে স্বপ্নের টানেলের যাত্রা শুরু হয় গত ২৮ অক্টোবর। ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিয়েছে চার হাজার ৪৬১ কোটি টাকা। বাকি পাঁচ হাজার ৯১৩ কোটি টাকা দিয়েছে চীন। এ প্রকল্পের জন্য ২ শতাংশ হারে ২০ বছর মেয়াদি ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। প্রকল্পটি বাস্তবায়ন করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন ও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৬টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেয়া হয় টানেলের দ্বার। সাধারণের চলাচলের প্রথম ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছিল ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST