রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন

Reporter Name / ১৬৮ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় ইফতার ও এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
(আজ)বুধবার উপজেলার চর লরেঞ্চ বাজার সংলগ্ন চর পাগলা গ্রামে ঐতিহ্যবাহী ‘ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা ও ইকরা সমাজ কল্যাণ পাঠাগারের’ উদ্যেগে শতাধিক এতিম শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ আয়োজন করা হয়েছে।
মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ, কমলনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী মুহাম্মদ ইউনুছ, সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, চর বসু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম, নুর হোসেন, জামাল উদ্দিন, আ্যাডভোকেট ফখরুল ইসলাম, আ্যাডভোকেট এমরান হোসেন মুরাদ, মাস্টার হাফিজ উল্লাহ মানিক প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার হিসেবে অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীসহ ১২০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, নতুন পোশাক পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি বিতরন করা হয়।
এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সমাজের বিত্তবান গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, শিক্ষক, সাংবাদিক, ও জনপ্রতিনিধিদের নিকট প্রতিষ্ঠানটির জন্য সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST