বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আগুনে পুড়ে ছাই দুই বাড়ির পাঁচ কক্ষ

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের বিধবা আকলিমা খাতুন পিছুনির দুই কক্ষের টিনের ঘরের সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় পাশের মাহফুজের তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। ৬ এপ্রিল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কাপাসিয়া সাব রেজিষ্ট্রি অফিসের পূর্ব পাশের পিছুনির বাড়িতে আগুন লাগলে আগুন নিভাতে ছুটে আসেন আশপাশের মানুষ। কিন্ত ঘরের বেড়া ও চালের টিনে আগুন ছড়িয়ে পড়লে ধাউ ধাউ করে জ্বলতে থাকে ঘরের সব আসবাবপত্র। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের মাহফুজের বাড়িতে।

প্রতিবেশিরা কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিভাতে সক্ষম হন।
বিধবা আকলিমা খাতুন জানান, সংসার জীবনে তার কোনো সন্তান না থাকায় তাকে এ বয়সে এসে অনেক কষ্টে জীবন যাবন করতে হয়। তিনি বর্তমানে একটি ছোট খামারে কয়েকটি গরু লালন পালন করে জীবন যাপন করছেন। রোববার দুপুরের দিকে আশপাশের মাঠে কয়েকটি গরু চড়াতে গিয়েছিলেন তিনি। পরে সাড়ে তিনটার দিকে ঘরের দরজা খুলেই তিনি ঘরের জিনিসপত্র আগুনে জ্বলতে দেখেন। এ সময় ঘরে ঢুকতে না পেরে তিনি কান্নাকাটি শুরু করলে আসপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করেন।
তিনি আরো জানান, একজন মানুষের জীবন চালাতে যত ধরনের আসবাবপত্র ও তৈজসপত্র লাগে তার সব কিছুই তার দুটি কক্ষে যোগার করেছিলেন তিনি। তার ঘরের মাঝে থাকা একটি ফ্রিজ, একটি টেলিভিশন, একটি আলমারি, দুটি খাট, এক বছরের খাবারের চাল, দুই ভরি স্বর্ণের গহনা ও নগদ চার লক্ষ টাকা এবং পোশাক পরিচ্ছদসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ জাকির হোসেন জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট ১ ঘন্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারলেও আকলিমার ঘরের সব কিছুই পড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশের বাড়ির মাহফুজের ঘরের বেশ কিছু আসবাবপত্র ও টিনের চাল আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম জানান, আগুনে নিঃস্ব হয়ে যাওয়া ওই নারীকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST