বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এক কৃষকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন এমপি সালাউদ্দিন আইউবী

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

কাপাসিয়া উপজেলার এক লিচু চাষীর অনন্য ভালোবাসায় সিক্ত হলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাউদ্দিন আইউবী। বন্ধুবৎসল ও অতিথিপরায়ণ সেই লিচু চাষীর নাম
লোকমান হোসেন ভূইয়া।

উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের অধিবাসী লোকমান হোসেনের অনেক দিনের লালিত বাসনা কাপাসিয়ার এমপি সালাউদ্দিন আইউবী তাঁর সখের লিচু বাগান থেকে নিজে পেড়ে লিচু খাবেন এবং ঘুরে ঘুরে বাগান দেখবেন। এমপি সাহেব লিচু খাওয়ার পরই কেবল নিজের বাগানের লিচু বিক্রি করবেন। যেই কথা, সেই কাজ। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ লোকমান ভূইয়ার এমন প্রত্যাশার কথা জানতে পেরে সালাউদ্দিন আইউবী এমপিকে বিষয়টি অবহিত করেন।
আজ ২২ মে শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে নিয়ে এমপি সালাউদ্দিন আইউবী উপস্থিত হন লোকমান হোসেন ভূইয়ার কোটবাজালিয়া গ্রামের বাড়ি। তিনি লিচু চাষীর সাথে দেখা করেন এবং তাঁর সখের লিচু বাগান ঘুরে ঘুরে দেখেন। চাষীর আবদার অনুযায়ী লিচু গাছ থেকে লিচু পেড়ে খান। তাঁকে দাওয়াত দিয়ে সুস্বাদু লিচু খাওয়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রত্যাশা অনুযায়ী এমপিকে পেয়ে লিচু বাগানের মালিক লোকমান ভূইয়া দারুণ খুশি।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এসএম সোলায়মান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এম আমজাদ খান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইফতেখারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমপি সালাউদ্দিন আইউবী একজন সাধারণ কৃষকের অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন,”সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা হলো নিঃস্বার্থ, খাঁটি এবং প্রত্যাশাহীন এক গভীর অনুভূতি। পদ-পদবি, অর্থ বা খ্যাতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ যখন কোনো ব্যক্তি, আদর্শ বা দেশের প্রতি হৃদয় উজাড় করে সমর্থন ও আবেগ প্রকাশ করে, তখনই তা প্রকৃত অকৃত্রিম ভালোবাসার রূপ নেয়।এই ভালোবাসা স্বার্থহীন। এই ভালোবাসা কোনো প্রতিদান বা সুবিধা পাওয়ার আশায় তৈরি হয় না। সমাজের সাধারণ মানুষগুলোই বিপদে-আপদে নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায় এবং অপরের আনন্দে নিজের সুখ খোঁজে।এই ভালোবাসা কোনো আনুষ্ঠানিকতা বা প্রচারণার মুখাপেক্ষী নয়; এটি মন থেকে উৎসারিত হয়। সুবিধাভিত্তিক সম্পর্ক সময়ের সাথে বদলে গেলেও, অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় অটুট থাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST