সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ঘাগটিয়া পূর্বপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

Reporter Name / ২৬৫ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া ( গাজীপুর):

গাজীপুর কাপাসিয়ার ঘাগটিয়া পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০শে মার্চ রবিবার স্থানীয় ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব অনুষ্ঠানে ঘাগটিয়া সমাজকল্যাণ সংঘের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন।

গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান অপুর সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, গাজীপুর জেলা জজ আদালতের সরকারী সহকারি কৌসুলি আবুল হাসনাত রুবেল।

ঘাগটিয়া ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মারফত মিয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাগটিয়া সমাজ কল্যাণ সংঘের প্রধান এডমিন প্যানেল ফয়সাল আহমেদ তুষার,  মোঃ লতিফুর রহমান ছোটন, এবং সাংবাদিক মোঃ ইব্রাহিম হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ কমল মাঝি, ঘাগটিয়া পূর্ব পাড়া ঈদগা মাঠের সাধারণ সম্পাদক মোঃ হাদিকুল ইসলাম মাহাতাব, ঘাগটিয়া চালা ঈদগা মাঠের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, ঘাগটিয়া ইউনিয়ন যুবদল নেতা রুবেল মাঝি, ঘাগটিয়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, এবং  ঘাগটিয়া সমাজকল্যাণ সংঘের সদস্য ইমরান হোসেন, নাদিম, সানি, নাজমুস সাকিব, আশিকুর নাঈম, সজীব, হাবিব, বাদশা ফাহাদ, ইমরান, শাওন, রনি, রাসেল, রিফাত, নাঈম ইসলাম, আল আমিন প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতীর তথা সমাজের সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঘাগটিয়া পূর্ব পাড়া ঈদগাহ মাঠের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST