শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির কমিটি ঘোষণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

Reporter Name / ৫৭৬ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলীয় নেতাকর্মীরা বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে। ১৬ জুন সোমবার বিকালে আনন্দ শোভাযাত্রাটি ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা বিএনপি ১৪ জুন কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক হিসাবে সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। বহু জল্পনা কল্পনার পর অবশেষে মাঠ পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটায় তারা বেশ উজ্জিবিত ও আনন্দিত
হয়েছে। নতুন কমিটির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় উপজেলার ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসাইনের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য জান্নাতুল ফেরদৌসী, জেলা ও উপজেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম বেপারী, এফ এম কামাল হোসেন, সেলিম হোসেন আরজু, মতিউর রহমান জাফর, সোলায়মান মোল্লা, অ্যাডভোকেট লুৎফর রহমান, বদরুজ্জামান বেপারী, বজলুর রশীদ নয়ন, তৌহিদুজ্জামান তপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST