বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ

Reporter Name / ১২১ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাশেরা গ্রামের সচেতন যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকালে নাশেরা উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক আওলাদ হোসেন সরকার সবুজের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন,দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সিনিয়র সহ সভাপতি শহীদুল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক মাসুম সরকার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা কাজী শাহাদাতুজ্জামান মুন্না, অ্যাডভোকেট নাছির খন্দকার, মাদক বিরোধী সামাজিক কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সৈনিক সৈয়দ তাজবীর আহম্মেদ পুলক, ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আলম চৌধুরী ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খালিদ হোসেন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহিবুল ইসলাম শাজজাদা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আওলাদ হোসেন সরকার, উপজেলা দলিল লিখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমূখ।

মাদক বিরোধী সমাবেশে কাপাসিয়া থানা পুলিশ, আলেম ওলামা, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পবিত্র মাহে রমজানে গ্রামের যুবসমাজ দুইজন মাদক কারবারিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে কমিটির নেতৃবৃন্দ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST