বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সমাজসেবার ‘ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন’ শীর্ষক কর্মশালা

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় “উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপর সম্যক ধারণা প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান।

উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ রেহান উদ্দিনের পরিচালনায় কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের গঠিত দলনেতা, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, ফিল্ড সুপারভাইজার সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
এসময় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, ফিল্ড সুপারভাইজার আবুল হোসেন, হালিম খাতুন প্রমুখ।

প্রশিক্ষণে জানানো হয়, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহিতাদের নিকট থেকে ৫ পার্সেন্ট সার্ভিস চার্জ আদায় করে পরবর্তীতে তাদের মধ্যেই বিতরণ করা হয়। এক বছর মেয়াদি ক্ষুদ্রঋণ পরিশোধ করতে হলেও দুই মাস পর থেকে কিস্তি শুরু হয়। সার্ভিস চার্জ আদায় না হওয়া পর্যন্ত মূলধনেরটাকা উঠিয়ে নিতে পারবেন না। সার্ভিস চার্জ সমিতির সদস্যদের মূলধনের যোগ হয়। সমন্বয়হীনতার কারণে ঋণের টাকা আদায় হয় না। একজন ব্যক্তি তিন বার ঋণ নিতে পারেন। ৫০ হাজার পর্যন্ত ‘ক’ শ্রেণি, ৬০ হাজার টাকা পর্যন্ত ‘খ’ শ্রেণি, ৬০ থেকে তদূর্ধ্ব ‘গ’ শ্রেণি হিসাবে বিবেচিত হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই ক্ষুদ্রঋণ নির্ধারিত এবং ঋণ আদায়ে সংশ্লিষ্ট দপ্তর আইনি ব্যবস্থা নিতে পারবেন। উপজেলা পর্যায়ে ১৬ সদস্য বিশিষ্ট পল্লী ঋণ কার্যক্রম কমিটি আছে । প্রাথমিক পর্যায়ে গ্রাম জরিপ, দল গঠন, ১-২০ বা তদূর্ধ্ব সদস্য নিয়ে সমিতি গঠন করা হয়।
দলনেতা, সহকারী দলনেতা সহ গ্রাম কমিটিতে ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, কোষাধ্যক্ষসহ অন্যান্যরা বিভিন্ন দল থেকে ঋণ গ্রহিতা নির্বাচন করেন । পরে তা উপজেলায় পাঠালে উপজেলা কমিটি অনুমোদন দেয়।
ঋণ গ্রহিতাদের উৎসাহ দিতে অক্ষরজ্ঞান, বাড়িঘর পরিস্কার রাখা, শিশুদের শিক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা, স্বাস্থ্য সম্মত পায়খানা সহ ২০টি বিষয়ের উপর জোর দেয়া হয়। সদস্যরা তাদের সুবিধা মতো সঞ্চয় জমা করবেন।
ঋণ গ্রহিতা মারা গেলে তার সম্পত্তি থেকে তা আদায় করা হয়। ক্ষুদ্রঋণ মওকুফ করার কোন সুযোগ নেই। সর্বোপরি প্রান্তিক উদ্যোক্তাদের নিজ উদ্যোগে গরু, ছাগল, হাস মুরগি বা ছোট ব্যবসা সহ উৎপাদনশীল কাজে সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ সহায়ক ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST