শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে কৃষকের ৪ হাজার ফুলকপি কেটে নিল দুর্বৃত্তরা- প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে এক কৃষকের ৪ হাজার শীতকালীন সবজি ফুলকপি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

গত শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের পাছ জোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কালিহাতী উপজেলার পাছ জোয়ার গ্রামের মৃত আজিজুলের ছেলে হুমায়ুন তিন মাস পূর্বে নিজস্ব জমিতে ৪ হাজার শীতকালীন সবজি ফুলকপির চারা লাগান। দীর্ঘ তিন মাস পরিচর্যার পর এখন বাজারজাত করণের সময়। কিন্তু হঠাৎ শনিবার রাতে কে বা কারা তার রোপণকৃত ৪ হাজার ফুলকপি কেটে নিয়ে যায়।

কৃষক হুমায়ুন জানান, আমি প্রতি বছর আমার জমিতে সবজি চাষ করি। এ বছর ৪ হাজার শীতকালীন সবজি ফুলকপি চারা লাগিয়ে ছিলাম। এখন বাজারে বিক্রি করার সময়। রবিবার ক্ষেতে এসে দেখি সবজি ক্ষেতে গাছ আছে কিন্তু একটাও ফুলকপি নেই। কে বা কারা কেটে নিয়ে গেছে। আমার সব শেষ করে দিয়েছে। আমার এত বড় ক্ষতি কে করলো। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন-এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। তবে ঘটনাটি খুবই দু:খজনক। কৃষকটি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST