সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে যুবককে অপহরণ করে মারধর- থানায় অভিযোগ

Reporter Name / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

শরিফুল ইসলাম ,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে সুরজত নামের এক যুবককে অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সুন্দর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা আহম্মদ আলী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রোয়াইল বাজারে এ ঘটনা ঘটে।
আহত যুবক সুরজত বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে রয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরজত রোয়াইল বাজারের ছানোয়ারের চা স্টলে চা পান করছিল। এ সময় একই এলাকার মৃত সিরাজ আলীর ছেলে সুন্দর আলী ও মৃত নাজিম উদ্দিনের ছেলে সুজন আলী তাকে ডেকে চা স্টল থেকে বের জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে সুরজতের বাবা আহম্মদ আলী ছেলেকে পাগলের মতো ছেলেকে খুঁজতে থাকেন। এসময় স্থানীয় মেম্বার রিপন খানের সহযোগিতায় অভিযুক্ত সুন্দর আলীর বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়ির দরজায় তালা ঝুলছে কিন্তু ভেতর থেকে কারো চিৎকারের শব্দ আসছে। পরে তালা খুলে ঘরে ঢুকে দেখতে পান সুরজত অচেতন অবস্থায় রক্তাক্ত দেহে পড়ে আছে। মাথা ফাটা, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর বাবা জানান, এর আগেও অভিযুক্তরা একাধিকবার সুরজতকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেছে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দিয়েছে তারা। আমার ছেলের জীবন শঙ্কায় রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই রব্বানী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST