মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

সমাজকে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৯নং বল্লা ইউনিয়নে এক সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে বল্লা ইউনিয়নের রামপুর বাজারে স্থানীয় ইউনিয়নবাসীর উদ্যোগে এ প্রচারণা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান।

রামপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক মাহমুদ হক চানু মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির জন্য ভয়াবহ হুমকি। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক হিরু, কোকড়হরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ ইকবাল হোসেন মিন্টু খান এবং উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন।

বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজের জন্য ভয়াবহ সামাজিক ব্যাধি। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত বল্লা ইউনিয়ন গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST