বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য পেয়েছে মডেল থানা পুলিশ। জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
​মঙ্গলবার (২৪ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার চৌকস অফিসার এসআই মামুনুর রশিদ-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জেলখানা মোড় এলাকায় কৌশলগত অবস্থান নেয় পুলিশ। অভিযান চলাকালীন সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন যোগদানের পর থেকেই জেলাজুড়ে মাদক নির্মূলে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালুর নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই অভিযানটি সফল হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ইতিপূর্বেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানানো হয়, মাদকের মরণছোবল থেকে সমাজ ও যুব সমাজকে রক্ষা করতে জেলা পুলিশের এই কঠোর অবস্থান এবং সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST