রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর কালীগঞ্জে দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২০ আগস্ট) ভাদার্ত্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে প্রায় দুই হাজার বসতবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এতে অংশ নেয় তিতাসের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র (জোবিঅ- টঙ্গী/আবিবি-জয়দেবপুর)।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কালীগঞ্জ ডিআরএস থেকে রূপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত প্রায়
৪”x৫০ পিএসআইজি ৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন কর্তন ও ক্যাপ করা হয়েছে। এ সময় আনুমানিক ২ হাজার বাড়ি এবং ২ হাজার ৫০০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্রকৌশলী মিজবা-উর-রহমান, ব্যবস্থাপক (টঙ্গী জোন), জানান— “আজকের অভিযানে কোনো মামলা বা অর্থদণ্ড হয়নি। তবে একটি স্পটে প্রায় দেড় ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং ৪ ইঞ্চি ব্যাসের একটি লাইন ক্যাপিং করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন— “গ্যাস রাষ্ট্রীয় সম্পদ। এর অপব্যবহার রোধে নিয়মিত অভিযান চলবে। আজকের অভিযানে প্রায় দুই হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আব্দুল ওয়াহাব সবুজ, আঞ্চলিক রাজস্ব শাখা (গাজীপুর) উপব্যবস্থাপক গোলাম রব্বানী, উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST