শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর বাসীর জোর দাবি জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীকে সংরক্ষিত সদস্য করা হউক

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনে সদস্য হতে ইতিমধ্যে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। নারী নেত্রীদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগের মতোই প্রবীণ-নবীনের সমন্বয় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। সংরক্ষিত আসনের সম্ভাব্যতা যাচাইয়ে গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীকে মনোনীত করতে জোর দাবি উঠেছে।
তরুণ প্রজন্ম ও নারী নেত্রীদের মধ্য থেকে আলোচনায় মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী জান্নাতুল ফেরদৌসী এগিয়ে রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। দেশব্যাপী বিএনপির ভূমিধ্বস বিজয়ে গাজীপুরের ৫ টি আসনের মধ্যে ৪ টি আসনে জয়লাভ করেছে। গাজীপুর -৪, কাপাসিয়া আসনের কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা, ১/১১ এ দুঃসময়ের কান্ডারী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। দল যদি ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র অবদান বিবেচনা করে, তাহলে এ এলাকা থেকে একজন নারী নেত্রীকে সংরক্ষিত আসনে সদস্য করে মূল্যায়ন করতে পারেন। আর যার নাম বার বার ঘুরেফিরে আসছে, সে হলো গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী। তিনি ছাত্রজীবনে একজন ত্যাগী ছাত্রদল নেত্রী ছিলেন। প্রায় দশ বছর যাবত জেলা মহিলা দলের নেতৃত্বে রয়েছেন। এলএলবি ও এলএলএম সহ উচ্চ শিক্ষিত জান্নাতুল ফেরদৌসী এর আগে কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আন্দোলনে রাজপথে নারীদের নেতৃত্ব দিয়ে লড়াকু সৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। রাজধানীতে বিএনপি দলীয় কেন্দ্রীয় সকল কর্মসূচিতে জীবন বাজি রেখে শত শত নারী নেত্রীদের অংশগ্রহণ করিয়েছেন। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আন্দোলন সংগ্রামে বহুবার গুরুতর আহত ও অসুস্থ হয়ে তাঁর জীবন সংকটাপন্ন হয়েছে। কাপাসিয়া আসনে দলীয় এমপি না থাকায় এ এলাকা উন্নয়ন বঞ্চিত হয়ে পড়বে বলে অনেকের ধারণা। তাই দীর্ঘ দিনের পরিক্ষিত ও ত্যাগী নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে সংরক্ষিত আসনে এমপি মনোনীত করা জরুরি। অত্যান্ত মেধাবী, কর্মঠ, পরিশ্রুমী নারী সংগঠক ও উপজেলা পর্যায়ে জয়ীতা অন্বেষণে শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত এই নারী নেত্রীকে গাজীপুর থেকে সংরক্ষিত আসনে সদস্য হিসাবে বিবেচনা করার জন্য জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST