রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা খর্ব করার জন্য বিভিন্ন মহল ষড়যন্ত্র চালাচ্ছে এবং অযৌক্তিক দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিয়ে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার অস্বীকার করা হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।

বিক্ষোভের কারণে মহাসড়ক দুটিতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ সময় দুই দিকেই শত শত যানবাহন আটকে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম খান জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST