বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে মির্জাপুর সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করল তিতাস:

Reporter Name / ৩৭১ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর বোর্ডবাজারে মির্জাপুর সিএনজি ফিলিং স্টেশনের সকল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করল তিতাস। গাজীপুর তিতাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজিব কুমার সাহাকে অবহিত করলে রোববার (২২ সেপ্টেম্বর)

অভিযোগের বিষয়ে তদন্তে আসেন তিতাসের কর্মকর্তারা। অভিযোগের বিষয়ে সত্যতা পেয়ে সাময়িকভাবে মির্জাপুর সিএনজি ফিলিং স্টেশনকে বন্ধ ঘোষণা করেন।

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ সংস্কারের জন্য উপদেষ্টারা সর্বমহলের সমন্বয়ে যখন কাজ করছে, তখন কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। সেই পথকে অবলম্বন করে গাজীপুরের বোর্ডবাজার সংলগ্ন মির্জাপুর সিএনজি ফিলিং স্টেশনে চলছে অবৈধ পথ অবলম্বন করে টাকা হাতিয়ে নেয়ার বিভিন্ন কলাকৌশল। সরকারি নির্দেশনা রয়েছে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত সকল সিএনজি পাম্প বন্ধ থাকবে, এই সময়ের মধ্য কোন গাড়িতে গ্যাস দেয়া যাবে না। কারণ হিসেবে জানা যায় আবাসিক এলাকায় এই সময়টাতে রান্নাবান্নার কাজে ঠিক ভাবে গ্যাস সরবরাহ করার জন্য এই নির্দেশনা দেয়া হয়। সরকারের নির্দেশনাকে উপেক্ষা করে সন্ধ্যা ৬টার পরেও গ্যাস সরবরাহ করে থাকে মির্জাপুর সিএনজি ফিলিং স্টেশনটি, এছাড়াও পাম্পটির বিরুদ্ধে অন্যান্য পাম্পের চেয়ে লিটারে দুই টাকা বেশি নেয়ার অভিযোগ রয়েছে, পাম্পটির মিটারে ৪৩ টাকা দর উল্লেখ থাকলেও অনেক গ্রাহকের কাছ থেকে ৪৫ টাকা নেয়া হয়। মির্জাপুর ফিলিং স্টেশন একজন কর্মকর্তা বলেন তিতাস এসব বিষয়ে জানেন, বিষয়টি গাজীপুর তিতাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজিব কুমার সাহাকে অবহিত করলে অভিযুক্ত সিএনজি ফিলিং স্টেশন এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন, পরবর্তীতে এসব অভিযোগের বিষয়ে তদন্তে আসেন তিতাসের কর্মকর্তারা। তিতাস অফিসের নির্বাহী প্রকৌশলী হাসান আল ফয়সালের নেতৃত্বে অভিযোগের বিষয়ে সত্যতা পেয়ে সাময়িকভাবে মির্জাপুর সিএনজি ফিলিং স্টেশন কে বন্ধ ঘোষণা করেন। তিনি বলেন, এই নির্দেশনা কে অমান্য করে মিজাপুর সিএনজি ফিলিং স্টেশন কোন ধরনের কার্যক্রম করলে আমরা আরো কঠিনতর ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST