রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর কলেজগেইট থেকে শুরু হওয়া শোভাযাত্রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে এসে পথসভায় পরিণত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার ও পোস্টার।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে শোভাযাত্রায়
উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি,গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন দেওয়ান, সফি উদ্দিন খান, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বাট, নুর মোহাম্মদ কমিশনার, আইউব আলী, লিয়াকত আলী, গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার , যুবদল নেতা মুহাম্মদ আলী,এস এম রাসেল, বিএনপি নেতা বি. এম শামীম, খোরশেদ আলম মন্টু, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মোমিনুর রহমান মোমিন, যুবদল নেতা অভি দেওয়ান, আবু সাকের, গাছা থানা বিএনপি সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ,  নেতা মীজা সফি, ইন্জঃ ইদ্রিস আলী, আবুল হোসেন নিসি, আঃ আলী, লিটন গাজী, আনোয়ার হোসেন মাতাব্বর, বদির উদ্দিন বদু প্রমুখ।

শোভাযাত্রা শেষে পথসভায় সালাহউদ্দিন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, আমরা তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST