মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে ধান ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি: দিশেহারা কৃষক 

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

মোঃ সোহেল তানভীর,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি –

দিনাজপুরের ঘোড়াঘাটে কালবৈশাখী ঝড়ে গ্রাম অঞ্চলে ঘরবাড়ি গাছপালা ও শাকসবজি বোরো ধান, ভুট্টা সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) ভোর থেকে ২৯ এপ্রিল দুপুর পর্যন্ত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘোড়াঘাট পৌরসভাসহ চারটি ইউনিয়নের গ্রাম অঞ্চলেের ঘরবাড়ি গাছপালা, শাকসবজি বোরো ধান, ভুট্টা সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়াও ঝড় বৃষ্টির কারণে খেটে খাওয়া দিন মজুর, ভ্যানচালক সহ পরিবহন সেক্টরের অনেকেই ঘর থেকে বের হতে না পারায় বিপাকে পড়েছেন।

উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন,আমাদের এলাকার অনেকেই ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছিলেন, কিন্তু কালবৈশাখী ঝড়ে অনেকেই ভুট্টা বাড়িতে নিয়ে আসলেও তা বৃষ্টির পানিতে ভিজে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

এছাড়াও মাঠের পর মাঠ বোরো ধান ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাকা ধান ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। মাঠের ফসল নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার পালশা ইউনিয়নের আমড়া গ্রামের কৃষক মো. নাদিরুল ইসলাম,ফসলের মাঠ গুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ।

স্থানীয় কৃষকরা আরও বলেন গত কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে এ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার দাবি তোলেন তারা। বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এলাকার কৃষকদের।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান জানান, এ বছর ঘোড়াঘাট উপজেলায় বোরো ধান প্রায় ৯১০০ হেক্টর জমিতে, ভুট্টা প্রায় ১৯০০ হেক্টর জমিতে চাষ করেছেন। তবে কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে ফসল আক্রান্ত হয়েছে। বিশেষ করে বোরো ধান ও ভুট্টার ।

তিনি আরও বলেন আমাদের মাঠ পর্যায়ে উপ -সহকারী কৃষি কর্মকর্তাগণ কি পরিমান জমিতে বোরো ধান ও ভুট্টাসহ বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে তা নিরুপন নির্ণেয়র কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST