বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের তিন বছর পূর্তি উদযাপন

Reporter Name / ৪০৭ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ 

এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতা সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৯ জুন) শহরের উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী এ আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী মিলনমেলা ও ৫ জন ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।
সাদা মনের মানুষ জিয়াউল হক,শান্তি নিবিড় পাঠাগার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাহিদ উজ্জামান, বৃক্ষ প্রেমিক কার্তিক প্রমানিক, মোঃ আব্দুল গনি ফিটু, আব্দুল রশিদ , ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হলো একটি মানবিক উদ্যোগ, যেখানে মানুষ নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করে। এটি শুধু ব্যক্তিগত নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে না, বরং সামাজিক ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ গড়ে তোলে। তরুণদের জন্য এটি নেতৃত্ব ও অভিজ্ঞতা অর্জনের এক চমৎকার মাধ্যম, যা ভবিষ্যতে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ সুগম করে। স্বেচ্ছাসেবীরা প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা অন্য যেকোনো সংকটে তাৎক্ষণিক সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, যা একটি সহনশীল ও সহানুভূতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “রক্তদানের ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ খুবই অগ্রসর, আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই মানবতার সংগঠন—চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. জহির রায়হান এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। এছাড়া জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ডা. মাহফুজ রায়হান বলেন, “স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মকে আরও সুশৃঙ্খলভাবে গড়ে তোলা প্রয়োজন, যাতে এটি দীর্ঘমেয়াদী টেকসই ও কার্যকর ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST