মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি চাঁপাইনবাবগঞ্জের পৌর ২ নং ওয়ার্ড আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ মার্চ) বিকেলে জেলা পরিষদ চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান শেলী,সভাপতি ২ নং ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি।
প্রধান অতিথি ছিলেন গোলাম জাকারিয়া ,আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা , আলহাজ্ব কৃষিবিদ মোঃ কামরুল আরোফিন বুলু মিয়া,সভাপতি চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি।
আরো অনেকে বক্তব্য রাখেন, আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশে জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।