বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক এর বিদায় সংবর্ধনা

Reporter Name / ২৫২ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৯:০৪ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ’র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক নওগাঁয় অতিরিক্ত জেলা জজ হওয়ায় তাঁকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠনের আয়োজন করেন জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. হায়দার আলী খন্দকার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাশ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, সহকারী জজ মো. ইমামুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুজ্জামান, সিজেএম কোর্টের হিসাব রক্ষক আফজাল মাহমুদ খাঁন, এ.ও বাদেশ আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পাল। বক্তারা বিদায়ী অতিথির উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। এসময় আদালতের বিচারক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিদায়ী বিচারককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জেলা জজ কোর্টের জারীকারক আখের আলী এবং গীতা পাঠ করেন সিজেএম কোর্টের তুলনাকারক রঞ্জন কুমার ঘোষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST