মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচাল বন্ধ; জনদুর্ভোগ চরমে

Reporter Name / ১৪৬ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নাব্য সংকট দেখিয়ে তিন মাস ধরে চিলমারী-রৌমারী নৌরুটে বন্ধ করে রেখেছে ফেরি চলাচল। এতে‌ জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
এদিকে নাব্য সংকট দেখিয়ে খননের নামে ব্রহ্মপুত্র নদের বালু বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে বিআইডব্লিউটিএর একটি চক্র। পাশাপাশি চক্রটি নৌকার মালিকদের সঙ্গে যোগসাজশ করে কমিশন বাণিজ্য করছে বলে একাধিক অভিযোগ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় প্রায় প্রতি মাসে সাড়ে ১২ লাখধিক টাকা গচ্চা যাচ্ছে। তবুও মাসের পর মাস ফেরি চলাচল বন্ধ থাকালেও খননের নামে ফেরি চলাচল বন্ধই রয়ে যাচ্ছে। এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, চিলমারীর রমনা ঘাট থেকে রৌমারীর ফলুয়ার চর ঘাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এই ২২ কিলোমিটার নদীপথ নৌকায় পাড়ি‌ দিতে বিভিন্ন সমস্যায় পরতে হয় যাত্রী সাধারণের। নৌ ডাকাতি, যান্ত্রিক ত্রুটি, সিডিউল মিস্, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজদের কবলে পড়ে নানাবিধ বিরম্বনায় পড়তে হয় যাত্রীদের। এমন সমস্যার অবসানে ঘটিয়ে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। শুরুতে সার্ভিস কিছুটা ভালো থাকলেও পরবর্তীতে দফায় দফায় নাব্য সংকটের নামে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
দীর্ঘদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় রৌমারী ফেরিঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদের বালু ভর্তি ট্রাক্টর, ডাম্পার যাতায়াত করায় ঘাটটির যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় মালামাল পারাপারকারী ও যাত্রী সাধারণ পরেছেন বিপাকে। এদিকে পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষেরা বাড়তি ভাড়া ছাড়াও বিরম্বনার পড়বেন এমন ধারণা সংশ্লিষ্টদের।
চিলমারীর বাণিজ্য ব্যবস্থাপক (বিআইডব্লিউটিসি)
প্রফুল্ল চৌহান জানান, সঙ্গে। নাব্য সংকটের কারণে গত ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কদম ও কুঞ্জলতা নামে দুটি ফেরি চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা আছে। নির্দেশনা এলে সঙ্গে সঙ্গেই চালু করা হবে।বিআইডব্লিউটিএর উপপরিচালক শেখ রবিউল ইসলাম বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ফেরি চলাচল সম্ভব নয়।পানির স্তর বেরে গেলেই ফেরি চলাচল পুনরায় চালু হবে।রৌমারীর ফেরিঘাট দিয়ে বালু যাওয়ায় ঘাট নষ্ট হওয়ার বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST