সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে পুলিশের চেকপোস্ট অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে পুলিশের চেকপোস্ট অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৫) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন কামারপাড়া রোডের বিদেশি খিত্তা ২ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মোহাম্মদ জয়নাল আবেদীন (৪২), পিতা আকবর আলী। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ গাওয়াইব, থানা দক্ষিণখান, ঢাকা মহানগর এবং বর্তমান ঠিকানা বাসা নং–৫৫৩, রোড–মাদ্রাসাগুলি, থানা তুরাগ, ঢাকা মহানগর।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে পুলিশের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST