সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৭ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:০১ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি সফলভাবে পালনের লক্ষ্যে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গীস্থ আউচপাড়া প্রভাষক বসির উদ্দিনের নিজ বাসভবনে এই প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি) এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন, গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন।

সভাপতির বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিকে আরও বেগবান করার জন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির আসন্ন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি, সেগুলোর সফল বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ের জনসম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন। এজন্য সবস্তরের নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় নেতারা আগামী (১ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক ভাবে উদযাপনের লক্ষে ব্যাপক লোকসমাগম ঘটানোর আশ্বাস দেন প্রস্তুতি সভায়।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার  বিনা, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকতিয়ার হোসেন, ৫২ বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ৫৩ ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক হোসেন, ৫৪ ওয়াড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫৫ ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সেলিম কাজল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় বেপারী প্রমুখ।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST