বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টাকার জন্য বাবাকে জবাই করে হত্যা করে ঘাতক ছেলে

Reporter Name / ২৭০ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে বন্ধুদের সাথে নিয়ে বাবাকে জবাই করে হত্যা করেন ছেলে সোহেল মিয়া। হত্যার সময় ধান ক্ষেতে বাবার মাথা চেপে ধরেন ছেলে সোহেল মিয়া। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার সময় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নিহত লিবু মিয়ার ছেলে সোহেল মিয়ার (২৪)। তার তিন বন্ধু ইলেকট্রিশিয়ান বাবুল মিয়া (৩১), কসাই নজরুল ইসলাম (৪৫) ও রাজমিস্ত্রী সুমন মিয়া (২৫)।

গত ২০ অক্টোবর দুপুরে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকার একটি ধান খেত থেকে হাত-পা বাঁধা গলা কাটা একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিবু মিয়া (৬৫) বাজিতপুর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। সে দিনই নিহতের ছেলে আব্দুর রহমান হৃদয় বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলা দায়ের পর পুলিশের একটি দল প্রযুক্তিগত ও গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরিজপুর বাজার এলাকার আঃ হাই মেম্বারের হোটেল থেকে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত আসামি মোঃ বাবুল মিয়াকে আটক করে। আটক আসামি স্বীকারোক্তি দেয় যে লিবু মিয়ার সাথে থাকা ৭০ হাজার টাকার জন্য তাকে খুন করেছেন তারা। তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে সাথে জড়িত নিহত নিবু মিয়ার ছোট ছেলে সোহেল মিয়াসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পুলিশের কাছে জবানবন্দিতে বাবাকে জবাই করে হত্যা সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন সোহেল মিয়া।
পুলিশ সুপার আরও জানান, এক বছর আগে নিহত লিবু মিয়া জমি বিক্রি করেন ২১ লাখ টাকা। সেই টাকা হতে ৬ লাখ টাকা দিয়ে তার ছোট ছেলে সোহেল মিয়াকে বিদেশে পাঠায়। কিন্তু সোহেল বিদেশে থেকে ছয় মাস পর দেশে চেলে আসলে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। সংসার চালাতে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পুরাতন অটোরিকশা কিনেন সোহেল। কিন্তু সোহেল তার বাবার কাছে জমি বিক্রি আরও যে টাকা ছিলো তা তাকে দেওয়ার জন্য বলে। এই টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তাই লি্বু মিয়া টাকাগুলো তার কাছে রাখতেন সবসময়। ঘটনার দিন তার বাবার কাছ থেকে টাকা গুলো নেওয়ার জন্যই তার বন্ধুদের নিয়ে তার বাবা লিবু মিয়াকে জবাই করে হত্যা করেন।

হাছান চৌধুরী জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আটক বাবুল মিয়া আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন। টাকার জন্য লিবু মিয়ার ছেলে সোহেল মিয়া তাদেরকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জবানবন্দিতে জানায় বাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST