সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টিকটক কনটেন্ট বানাতে গিয়ে গৃহিণীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা পুকুরপাড় এলাকায় ঈদগাহ সংলগ্ন একটি বাসা থেকে রাণী বেগম (৩০) নামে এক গৃহিণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাণী বেগমের স্বামী মো. সেলিম হোসেন পেশায় একজন পোশাক শ্রমিক। সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর বাসায় একা ছিলেন রাণী বেগম। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এর জন্য গলায় ফাঁস দেওয়ার একটি নাটকীয় ভিডিও তৈরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়দের দাবি ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, মোবাইলের ক্যামেরা চালু রেখে তিনি ফাঁসের অভিনয় করছিলেন। হঠাৎ একটি মশা কামড় দিলে পা স্লিপ করে যায় এবং গলায় রশি আটকে যায়। এরপর প্রাণপণ চেষ্টার পরও নিজেকে বাঁচাতে পারেননি তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুপুর ১টার দিকে স্বামী মো. সেলিম হোসেন বাসায় ফিরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত ‘অপমৃত্যু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিহত রাণী বেগমের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। অর্থনৈতিক সংকটে পড়েই তারা গাজীপুরে পোশাক শিল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্বামী সেলিম হোসেন মানসিকভাবে ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, “আমরা একটি অপমৃত্যুর মামলা রুজু করেছি। ঘটনার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST