বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সল্লায় বিএনপি’র কর্মী সমাবেশ

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম, কালিহাতী  :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দলীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জাবরাজান ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) জনাব বেনজির আহমেদ টিটো।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম শোভা, সভাপতি, কালিহাতী উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম (ভিপি রফিক), সাধারণ সম্পাদক, কালিহাতী উপজেলা বিএনপি; মোঃ মজনু মিয়া, সিনিয়র সহ-সভাপতি, কালিহাতী উপজেলা বিএনপি,শামীম আল মামুন প্রামাণিক সাবেক চেয়ারম্যান সল্লা ইউনিয়ন ও সভাপতি সল্লা ইউনিয়ন বিএনপি এবং সহ-সভাপতি কালিহাতী উপজেলা বিএনপি, ও আমিনুল ইসলাম আয়নাল, সাধারণ সম্পাদক, সল্লা ইউনিয়ন বিএনপি,কালিহাতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক পৌর বিএনপি সাবেক নেতা হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার, ও সফর সংগী ছিলেন হাফিজুর রহমান, বছির উদ্দিন তালুকদার, নূর নবী,মিজানুর রহমান প্রমুখ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফ উদ্দিন পারুল, মেম্বার ও সভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপি।
সঞ্চালনায় ছিলেন মজনু মন্ডল, সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপি।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ হাবিবুর রহমান হাবিব, সদস্য, কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের জনগণের মুক্তির পথ উন্মুক্ত করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে দলীয় ঐক্য এবং মাঠে থেকে আন্দোলনের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST