শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দীর্ঘ ১১ বছর পর ২৫ মে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন

Reporter Name / ২৯৩ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টা(নেত্রকোনা):

দীর্ঘ ১১ বছর পর ২৫ মে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন। সম্মেলন পরবর্তী একই সঙ্গে কাউন্সিলও অনুষ্ঠিত হবে।সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সর্বশেষ ২০১৪ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।সেই কমিটির মেয়াদ চলে গেলে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়।২০১৯ থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে উপজেলা বিএনপির কার্যক্রম।২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।কিন্তুু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎক্ষালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও সাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার চেষ্টা করা হলে একই দিনে একই স্থানে যুবলীগের পোগ্রাম দেওয়া হয়।তাই বাধ্য হয়ে উপজেলা বিএনপি সম্মেলন স্থগিত করা হয়।

বারহাট্টা উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ৭ টি ইউনিয়নের ৪৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন হেভিওয়েট প্রার্থীর নাম শুনা যাচ্ছে ।

নির্বাচনে সভাপতি পদের জন্য লড়বেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ। এ পদের জন্য অন্যরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,বাউসি ইউনিয়নের তিনবারের সফল সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার।

সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহম্মেদ কমল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল।

নির্বাচনে কয়েকজন ভোটার বলেন, ‘আমরা সৎ, আদর্শবান ও ত্যাগী নেতাদেরই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতে চাই। যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকবেন সব সময়।’

সভাপতি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তাই আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পারছি। বিএনপির সম্মেলনকে ঘিরে বারহাট্টা উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে ও শক্তিশালী হবে।’ সভাপতি পদে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতি প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার জানান আমি বিএনপির দুর্দিনে সভাপতি ছিলাম এবং কর্মীদের আগলে রেখেছিলাম। এখনও আমি তৃণমূল কর্মীদের নিয়ে আছি।আমি সকল কাউন্সিলারদের কাছে যাচ্ছি আশা করি তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

সভাপতি প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার জানান, আমার অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাত ইউনিয়নের কমিটি থেকে প্রশ্নবিদ্ধ কাউন্সিলর দের বাদ দিয়ে ত্যাগী ৪ জন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আশা করি তৃনমুল বিএনপির ত্যাগী কাউন্সিলররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।

সভাপতি প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন ২৫ মে আমাদের সম্মেলন।দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আমরা এখানে এসেছি।আমি তৃণমূল বিএনপির সাথে সব সময় ছিলাম এখনও আছি।আশা করি তারা আমাকে ভোটে জয়যুক্ত করবে।

সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমাদের মামলা-হামলা করে নানারকম অত্যাচার-নির্যাতন করেছে। তাদের অত্যাচারে অসংখ্য মামলার হুলিয়া মাথায় নিয়ে আমাদের পালিয়ে বেড়াতে হয়েছে। তবুও আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি আশা করি, দলীয় নেতাকর্মীরা ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে আমাকে বিজয়ী করবেন।’

সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্কাস আলী বলেন, আমি মনে করি বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। আমি বিএনপির আদর্শের একজন সৈনিক। বিগত দিনে আমি সরকারের নির্যাতনের শিকার হয়েছি , জেল খেটেছি।
আমি আশা করি এই নির্বাচনে কাউন্সিলাররা আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন।

আরেক সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আরিফুল্লাহ সোহেল বলেন, বিগত সরকারের আমলে আমার উপর হামলা মামলা ও নির্যাতন হয়েছে। বিএনপির মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। তারই প্রমাণ ২৫ তারিখের নির্বাচন। আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। আমি একজন তরুণ প্রতিনিধি হিসেবে সবার সাথে থাকতে চাই। আমি আশা করি ভোটাররা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST