শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দুর্গাপুর ও দশকিয়া ইউনিয়নে লুৎফর রহমান মতিনের উঠান বৈঠক ও কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্বাচন প্রচারণাকে আরও গতিশীল করতে দুর্গাপুর ও দশকিয়া ইউনিয়নে উঠান বৈঠক ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক ও নির্বাচন কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব সভার আয়োজন করা হয়। সভায় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, ঘরে ঘরে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং মাঠে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বাবর আলী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালিহাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহর আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ ছাত্রদলের সাবেক সভাপতি কালিহাতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম এ খালিদ,কালিহাতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক,কালিহাতি উপজেলা ছাএদলের সাবেক সভাপতি রাসেদুল ইসলাম রতন,কালিহাতি উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ আমিনুল ইসলাম, কালিহাতি উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী রহিমা আক্তার, কালিহাতি পৌর যুবদলের সাবেক আহবায়ক আজাহারুল ইসলাম রাজা,কালিহাতি পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, কালিহাতি পৌর কমিশনার এনামুল হক,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সেলিম, ছাত্রদল নেতা পিয়াস প্রমুখ।

বক্তারা বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে পাড়া-মহল্লা, বাজার-ঘাট ও প্রতিটি বাড়িতে সংগঠিতভাবে নির্বাচনী প্রচারণা চালানোর ওপর জোর দেন তারা।

আগামী নির্বাচনে দলীয় প্রার্থী লুৎফর রহমান মতিনকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় কর্মীসভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST