সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কাপাসিয়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

দেশব্যাপী নৈরাজ্য, অপপ্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই রোববার বিকালে ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সমবেত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল করিম বেপারী, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, সেলিম হোসেন আরজু, এফ এম কামাল হোসেন, অ্যাডভোকেট লুৎফর রহমান, তৌহিদুজ্জামান তপন, আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন পরিকল্পনাই সফল হবে না। বিএনপি হলো দেশপ্রেমিক দল। বিগত দিনে ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার ঘোষণা দেন। দলের কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেফতারের আহ্বান জানান। যতো দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST