রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নদীয়ায় হিন্দু যুবকের ধর্মান্তর, এলাকায় ক্ষোভ, ত্যাজ্যপুত্র ঘোষণা করলেন বাবা

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুরঃ

নদীয়ার ঠাকুরপাড়া লেনের বাসিন্দা সাধন কুমার নাগের কনিষ্ঠ পুত্র সায়ন নাগ খ্রিস্টধর্ম গ্রহণ করায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীরা সায়নের ছবি পুড়িয়ে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সায়ন নাগ গত দুই বছর ধরে পড়াশোনার জন্য লন্ডনে বসবাস করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, সায়ন লন্ডনের একটি চার্চে খ্রিস্টধর্ম গ্রহণ করছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎পাড়া-প্রতিবেশীরা অভিযোগ করেছেন, হিন্দু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সায়নের এই ধর্মান্তর সমগ্র হিন্দু সমাজের প্রতি আঘাত।

‎হিন্দু রাষ্ট্র পরিষদের একাংশের দাবি, সায়ন কেবল তার পরিবারকেই নয়, সমগ্র হিন্দু সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন। তারা তার বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে ভবিষ্যতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এমনকি সায়ন যাতে কোনোভাবেই দেশে ফিরতে না পারেন, সে দাবি জানান তারা।

‎এ বিষয়ে সায়নের বাবা সাধন কুমার নাগ জানান, ছেলের ধর্মান্তরের ঘটনা তার কাছে অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো দেখার পর আমি স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছি এবং সায়নকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি।

‎অন্যদিকে, যোগাযোগ করা হলে সায়ন নাগ জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। দেশে ফেরার বিষয়ে তিনি বর্তমানে ভয় পাচ্ছেন এবং নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST