বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নবগঠিত গাজীপুর-৬ আসনকে স্বাগত জানিয়ে ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ন

আশিকুর রহমান নিজস্ব প্রতিবেদক :

নবগঠিত গাজীপুর-৬ সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর বিএনপির ৪৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ আসর টঙ্গীর নওগাঁও এলাকার এম.এ. মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী মো. আরিফ হোসেন হাওলাদার।

বক্তব্যে তিনি বলেন, বিএনপি যদি জনগণের ভোটে আবারো রাষ্ট্রক্ষমতায় আসতে পারে এবং ৩১ দফা বাস্তবায়ন করা যায়, তাহলে দেশ একটি নতুন উন্নয়নের যুগে প্রবেশ করবে। ১৯৯১ সালে বিএনপি সরকার স্কুলে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছিল। এবার ক্ষমতায় এলে প্রতিটি ঘরে টিসিবির পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে গাজীপুর-৬ আসনকে মাদক ও চাঁদাবাজি মুক্ত এলাকায় পরিণত করব। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।

তিনি আরও বলেন, ৫ তারিখের ঘটনার পরেও আমি এমন কোনো কাজ করিনি যাতে দলের ক্ষতি হয়। বরং আমি সবসময় দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমার রাজনৈতিক যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শুরু হয়েছে এবং এখনও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

সভায় সভাপতিত্ব করেন ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহেল নুরুজ্জামান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমীর হোসেন দীপু, স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস খান, তার মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST