শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনায় নিজ বাসায় ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোন প্রতিনিধি

নেত্রকোণার পৌরসদরে নিজ বাসায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা করেছে। এ ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই সদর থানা ও জেলা পুলিশ এবং পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। গত সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে কোন এক সময়ে পৌর শহরের কাটলী এলাকায় হতাহতদের বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এতে নিহত হয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারী,আহত হয়েছেন নিহতের স্বামী আবু চান ৬০) ও তার ছেলে মুন্না মিয়া (২৫)। ঘটনাস্থল থেকে আটক হলেন একই এলাকার আব্দুর রশিদ নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন রিক্সাচালক।
নিহতের মেয়ে লিজা মণি বলেন,রাত ৯টার দিকে বাসায় ঢুকে দেখেন বাবা ও ভাইকে রশিদ মিয়া কুপিয়ে আহত করেছে। এসময় আমি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে বাবা ও ভাইকে উদ্ধার করেন। পরে বাসার খাটের নীচ থেকে মায়ের লাশ উদ্ধার করা হয়। হামলাকারী রশিদ পূর্বপরিচিত। রশিদ প্রায় সময় মায়ের কাছ থেকে টাকা হাওলাত নিত । কিন্তু তার চরিত্র তেমন ভালো ছিল না।

স্থানীয়দের বরাতে নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান,ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিলনা। হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এসময় ছেলে মুন্না মিয়া এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তাদেরকে বাঁচাতে মনোয়ারার স্বামী আবু চান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ঘটনা টের পেয়ে ওই বাসাতেই হামলাকারী আব্দুর রশিদকে আটক করে। এবং আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ছেলে মুন্নার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশিদকে আটক করে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। পিবিআই তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST