শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় দেশীয় লোহার জিনিস তৈরিতে ব্যস্ত কর্মকাররা

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনাঃ

আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলার কামারেরা কোরবানী সহ দেশীয় লোহার জিনিস পত্র তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয় কামারেরা ক্রেতার চাহিদা মিটাতে রাত-দিন এক করে এসব হাতিয়ার তৈরীতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। জানা যায় কোরবানী ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় ফলে কামারদের কাজের ব্যস্ততা এতই বেড়ে যায়
যে, তাদের যেন দম ফেলানোর সময় থাকেনা, স্থানীয় কর্মকারেরা জানান বছরের অন্যান্য সময়ের চেয়ে কোরবানী ঈদে তাদের আয় রোজগার হয় বেশি।

প্রতিটি উন্নতমানের ধারালো দা ২৮০-৩৮০ টাকা কোরবানীর ছুরি ৫০০-৭৫০ টাকা। পশুর হাড়
কাটার জন্য চাপাতি ২৬০-৫৬০ টাকা চামড়া ছাড়ানোর চাকু ১৪০-২৭০ টাকা নারিকেল কোরানী ১০০-২০০ টাকা, মাংস কাটার বটি ২৪০-২৮০ টাকা। আরো অন্যান্য কৃষি উপকরণের ধান কাটার কাঁচি, বটি লাঙ্গলের ফলা সহ অন্যান্য তৈজষপত্র
ভালো দামে বিক্রয় হয়।
সরোজমিনে দেখা যায়, উপজেলার পূর্বধলা আগিয়া সাধু পাড়া , মহল্লার পাড়া সহ বিভিন্ন গ্রামের হাট-বাজারে এখন পুরোদমে পশু জবাই য়ের ছুরি এবং চামড়া ছড়ানোর চাকু, নারিকেল কোরানী, মাংস কাটার চাপাতি সহ বিভিন্ন লোহার তৈরী জিনিস পত্র তৈরীতে ব্যস্ত রয়েছে কামারেরা। পূর্বধলার আগিয়া ইউনিয়নে শতাধিক কর্মকার নিয়োজিত রয়েছে তাদের নিকট কাজের সুনামের জন্য বিভিন্ন জায়গা
থেকে লোকজন ছুটে আসে কেননা তাদের পেশাগত আচরণে মুগ্ধ করে সবাইকে। শত পরিশ্রমের মাঝেও হাসি মুখে কথা বলে ক্রেতাদের মন জয় করেন। তবে বাজারে আমদানীকৃত হাতিয়ার আশায় আমাদের তৈরী হাতিয়ারে চাহিদা বহুগুনে কমে গেছে ফলে পূর্ব পুরুষে এই পেশা ধরে রাখার দুস্কর হবে বলে মন্তব্যও করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST