বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির ঐক্যের ডাক: বিভাজন ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) :

নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবিয়া আলী ঐক্যর ডাক দেন।
বুধবার (৩০ জুলাই) সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলী’র বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান বিভাজন নিরসনের এবং সাংগঠনিক অবকাঠামোকে সুসংগঠিত করা এবং বিভাজন ভুলে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন, দলের বৃহত্তর স্বার্থে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এখনই সময়। পূর্বধলা উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভাজন দলের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ। এই বিভাজন দূর করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এই সভার মাধ্যমে উপজেলা বিএনপিতে নতুন করে ঐক্যের সূচনা হবে এবং দলটি আরও শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়াতে পারবে।
উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় তাদের মতামত তুলে ধরেন এবং দলের মধ্যেকার সমস্যাগুলো অকপটে স্বীকার করেন। অনেকেই ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং ভবিষ্যতে দলের স্বার্থে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান বিশ্বাস, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দর্পণ, যুবদলের আহ্বায়ক এনামুল হক, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রউফ খান, সদস্য মো. বাবুল খান প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভা পূর্বধলা উপজেলা বিএনপির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST