বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর বুধবার সকালে স্থানীয়রা খালে তাঁর মরদেহ দেখতে পান। এ ঘটনায় মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। পঞ্চগড় সদর থানার সামনে তাঁর একটি কম্পিউটার কম্পোজের দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে পারিবারিক কোনো কারণে ক্ষুব্ধ হয়ে রেজাউল করিম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
বুধবার সকালে তুলারডাঙ্গা এলাকার রাস্তার পাশে একটি খালে স্থানীয় বাসিন্দারা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পঞ্চগড় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশের পাশাপাশি সিআইডির সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST