মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড়:
পঞ্চগড় জেলার সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের স্বনামধন্য সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ শফিউল ইসলাম প্রধান।তিনি পেশায় একজন সরকারী প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত নম্র ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন। গতকাল ভোর ৫:৩০ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি বিদায় নেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮১ বছর। উনার মৃত্যুতে বিশমনি এলাকায় শোকের ছায়া নেমে আসে। উনার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, কামাতকাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবারের পক্ষ থেকে মাইয়াতের জন্য দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে মুছা কলিমুল্লাহ রানা। বিকালে বিশমনি প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।