রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাংলাদেশী জেলেকে ভারত থেকে ফেরত এনে থানায় হস্তান্তর

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ

সীমান্ত গত ১৭ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশী জেলে মোঃ আলমগীর শেখ (২৭), পিতা-মোঃ আব্দুর রহমত শেখ, গ্রাম-রামনাথপুর, পোষ্ট-হাসানপুর, থানা- শিবগন্জ, জেলাঃ চাঁপাইনবাবগন্জ একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেন। অতঃপর অধিনায়ক এর দিক-নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার মোবাইলের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশী জেলেকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানান। এপ্রেক্ষিতে অদ্য ১৮ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST