বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

মোরশেদুল আলম,সাতকানিয়া চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কেরানিহাট-বান্দরবান মহাসড়কে পূরবী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সামিয়া জান্নাত নাজিফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে সাতকানিয়ার বুড়ির দোকান সংলগ্ন সত্যপীর মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাজিফার চাচা আনছার উদ্দিন জানান, নাজিফা তার ফুফুর সাথে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এলাকায় বেড়াতে এসেছিল। হেঁটে ঘুরতে ঘুরতে তারা সত্যপীর মাজারের কাছে পৌঁছালে নাজিফা মহাসড়কের দক্ষিণ পাশে পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বান্দরবান থেকে ছেড়ে আসা দ্রুতগামী পূরবী বাসটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সামিয়া জান্নাত নাজিফা সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত গ্রামের আমতলা এলাকার বাসিন্দা। তার মা লাভলি আক্তার তার বাবা আবছার উদ্দিন আরব আমিরাত প্রবাসী।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম নিশ্চিত করেছেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, “মামলার প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। চালককে খুঁজে বের করতে তদন্ত ত্বরান্বিত করা হচ্ছে।

মহাসড়কটিতে গত কয়েক মাসে যানবাহনের বেপরোয়া গতি নিয়ে এলাকাবাসী দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি জানিয়েছেন।

প্রশাসনের তদন্ত চলমান থাকলেও শিশুমৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST