রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিনা’র উদ্যোগে গাজীপুরে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর:

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় তেল ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলার শ্রীপুর উপজেলার তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ।

বিনা’র সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. ফাহমিনা ইয়াসমীন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রকল্প পরিচালক ড.মো: মাহবুবুল আলম তরফদার, বিনা’র তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং প্রকল্প পরিচালক ড.রেজা মোহাম্মদ ইমন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং উপ-পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান,বিনা ময়মনসিংহের উদ্যানতত্ত্ব বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) কৃষিবিদ সাদিয়া তাসমিন,তুলা উন্নয়ন বোর্ড, শ্রীপুর গাজীপুরের কটন এগ্রোনমিস্ট এবং প্রধান কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানের শুরুতে বিনা’র বিভিন্ন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ।

এ সময় প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) তত্ত্বাবধানে উন্নত জাতের বিনা ধান, তেলবীজ শস্য, উৎপাদন বৃদ্ধিকরণ, চাষাবাদ পদ্ধতি, বীজ সংরক্ষণ ও বীজতলা তৈরিতে কৃষকদের পরামর্শ দেন। আর্থিকভাবে কৃষকদের লাভবান করতে কৃষিকে বাণিজ্যিকভাবে লাভবান হতে উদ্বুদ্ধ করেন।

এ সময় বক্তারা আরো বলেন, বিনা উদ্ভাবিত উন্নত জাতের উচ্চ ফলনশীল ধান, তেলবীজ শস্য, পাটশাক সহ অন্যান্য নতুন উচ্চফলনশীল জাতের সাথে পরিচয় করে দেন। এছাড়াও অঞ্চল ও জমিভেদে প্রকৃতি অনুযায়ী বিনা’র উদ্ভাবিত বিভিন্ন শস্য উৎপাদনে বিস্তারিত আলোচনা করা হয়। বীজ উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে এবং সঠিক নিয়মে বীজ সংরক্ষণের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও কৃষি বিষয়ক যেকোনো সহযোগিতায় আঞ্চলিক গবেষণা কেন্দ্রের কৃষি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর সদর, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার কৃষক-কৃষাণিদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে যৌথ অর্থায়ন করে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিকরণ প্রকল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST