মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে এলাকাবাসী

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দক্ষিণ সন্ধ্যারই ঘুঘুডারা সূনেল মার্কেট সংলগ্ন ঘুঘুডারা–ক্ষুদ্রবাঁশবাড়ি সড়কের প্রবেশমুখে রাস্তায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে এছাড়াও সবচেয়ে সমস্যায় পড়তে হয় এই পথে নিয়মিত চলাচলকারী ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। রাস্তায় পানি জমে থাকার কারণে উভয় পাশের দোকানের বারান্দা দিয়ে আসা-যাওয়া করতে হয় তাদের। স্থানীয়দের অভিযোগ পানি নিষ্কাশনের জন্য নালা ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে রাস্তায় জমে যায় পানি। এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। গতকাল মঙ্গলবার সকালে সামান্য বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে যায়। এদিকে ভারি বর্ষণে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে ট্রাক,ইজিবাইক, মোটরসাইকেল, অটো রিক্সা ও ভ্যান চালকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যবস্থা না থাকায় রাস্তায় যানবাহন, পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

ওই এলাকার আকালূ দেব বলেন, অল্প বৃষ্টি হলেই এ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমাদের চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা এই রাস্তাটির জলাবদ্ধতা দূর করণের জন্য দাবি জানাচ্ছি।

মোটরসাইকেল চালক, লক্ষণ দেব বলেন, বৃষ্টি কমলেও রাস্তায় সব সময় পানি জমে থাকে পানির মধ্য দিয়ে মোটরসাইকেল চালানোর সময় রাস্তার অবস্থা বোঝা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তাটিতে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ।

ভ্যান চালক মুক্তার হোসেন জানান, জলাবদ্ধতার কারণে রাস্তার পরিস্থিতি খুবই বাজে রূপ ধারণ করে। এসময় ভ্যান চালাতে সমস্যায় পড়তে হয়। কাদা পানিতে পড়ে দুর্ঘটনার শঙ্কায় থাকি। আমরা রাস্তাটির দ্রুত সংস্কার চাই।

ঘুঘুডারা সূনেল মার্কেটের কীটনাশক ব্যবসায়ী, সোহেল রানা বলেন, সড়কের এই অংশের জলাবদ্ধতার জন্য মার্কেটের ব্যবসায়ী ও ভোক্তা সবার দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন অবস্থায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে মার্কেটের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীরা এ ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সন্ধ্যারই ঘুঘুডারা এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া রাস্তাটির পানি নিষ্কাশনের জন্য নালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। আশা করি জনসাধারণ দ্রুত এই সমস্যার প্রতিকার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST