মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় গতকাল বৃহস্পতিবার রাতে বোদা পৌর শহরের বোদা বাইপাস মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পেকেটিং করা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকপুর ক্লাবপাড়া এলাকার মোঃ আষিনার ছেলে মোঃ হৃদয় এবং একই এলাকার দীনেশ চন্দ্র রায়ের ছেলে মেহের রায়।এলাকাবাসী জানায় তারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে গাজা সহ নানা রকম মাদকদ্রব্য বিক্রি করে আসতে ছিল। উক্ত আসামিদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে মামলা শেষে জেল আজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।