মুক্তবার্তা প্রতিদিন ডেক্সঃ
থাইল্যান্ডের ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাংককের সাংগ্রি–লা হোটেলে আলোচনায় বসেন এই দুই নেতা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে খুবই ফলপ্রসূ ও গঠনমূলক একটি বৈঠক হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এ ছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বণ্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।