শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে জামায়াতে ইসলামী শুকুন্দী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শুকুন্দী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) শুকুন্দি নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন—মাওলানা মোঃ ছানাউল্লাহ, মনোহরদী উত্তর থানা আমির মাওলানা মোঃ ইকবাল হোসাইন, মনোহরদী দক্ষিণ থানা আমির মোঃ তাজুল ইসলাম শাহীন, মনোহরদী থানা দক্ষিণ সেক্রেটারিএ.কে.এম মনির উদ্দীন, মনোহরদী উত্তর থানা। সম্মেলনের সভাপতিত্ব করেন মোঃ আল-আমীন ফরাজী।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, “জামায়াতে ইসলামের বহু নেতাকর্মী দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত দুর্নীতি বা লুটপাটের অভিযোগ নেই। তাই সুশৃঙ্খল ও সুন্দর বাংলাদেশ গড়তে আপনাদের সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। ন্যায়-সত্যের বিজয় নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।

বক্তাদের আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্যের পর সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মী সম্মেলনের কার্যক্রম শেষ ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST