রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে দুইজন নারী হাফেজাকে স্বর্ণপদক প্রদান

Reporter Name / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন

মোঃ মোজাম্মেল হক,মনোহরদী (নরসিংদী):

নরসিংদীর মনোহরদীতে কোরআনে দুইজন নারী হাফেজাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা ও স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়। তারা অত্র মাদ্রাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন।

স্বর্ণপদক পাওয়া হাফেজারা হলেন- হাফেজা সাবিকুন্নাহার,হাফেজা তানজিনা মীম। এসময় তাদেরকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন ও সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবীন ছাত্রীদের হিফজের সবক দেওয়া হয়। অনুষ্ঠানে আদর্শ মহিলা হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদ হাসান,মাওলানা মুফতি আশরাফ আলী যুক্তিশাহী, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,কার্যকরী সদস্য মো. মোবারক হোসেনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বর্ণপদক প্রাপ্ত হাফেজা তানজিনা মীমের পিতা মো.জুলহাস মিয়া বলেন,কোরআনের হাফেজদের এধরণের সংবর্ধনা ও স্বর্ণপদক দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয় কাজ। এজন্য তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে অন্যেরা কোরআন শিক্ষার প্রতি আরোও উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST